দুবাইয়ে ডেলিভারি রাইডারদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত বিশ্রামাগারের ব্যবস্থা
ছবি:সংগৃহীত
১১:৫৪ এএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
দুবাইয়ে ডেলিভারি রাইডারদের জন্য ৪০টি শীতাতপ নিয়ন্ত্রিত বিশ্রামাগার তৈরী করেছে দেশটির সরকার। দুবাইয়ের রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি আমিরাতের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এই স্থাপনা নির্মাণ করে। গালফ নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানা যায়, এই উদ্যোগটি মূলত জীবনযাত্রার মান উন্নত করা এবং নতুন অর্ডারের জন্য অপেক্ষা করার সময় ডেলিভারি রাইডারদের জন্য প্রয়োজনীয় পরিসেবা এবং আরাম নিশ্চিত করারে একটি অংশ। এছাড়াও সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমানো এবং ট্রাফিক আইন ও বিধি মেনে চলাকে উৎসাহিত করার জন্যেও এই উদ্যোগের নেওয়া হয়েছে।
আরটিএ কর্তৃপক্ষ জানায়, এই বিশ্রামাগারগুলোর বাস্তবায়ন ডেলিভারি রাইডারদের জন্য একটি নিরাপদ এবং আরামদায়ক পরিবেশ নিশ্চিত করবে। প্রতিটি বিশ্রামাগারে অবস্থানের উপর নির্ভর করে ১০ জন আরোহীর জন্য একটি শীতাতপ নিয়ন্ত্রিত বসার জায়গা রয়েছে। পাশাপাশি বাকি এলাকার সংলগ্ন মোটরসাইকেলের জন্য নির্ধারিত পার্কিং স্পেস রয়েছে।