© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বলিউডে টিকছেন না রণবীর, কি পরিকল্পনা করছেন তিনি?

শেয়ার করুন:
বলিউডে টিকছেন না রণবীর, কি পরিকল্পনা করছেন তিনি?

ছবি:সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৫ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৫
বছর খানেক ধরেই তাঁর ফিল্মি ক্যারিয়ারেভাটা। ‘৮৩’, ‘সার্কাস’, ‘জয়েশভাই জোয়ারদার’ কোনও ছবিই দর্শকদের মনে দাগ কাটতে পারেনি। তেইশে ‘রকি অউর রানি’ ভালো আয় করলেও ‘পাঠান’, ‘জওয়ান’, ‘গদর ২’ কিংবা ‘অ্যানিম্যাল’-এর ব্যবসার ধারকাছেও ছিল না। বিটাউনের প্রতিযোগিতায় টিকে থাকতে কি তাহলে এবার তিনিও প্রযোজনা সংস্থা খুলছেন? জোর জল্পনার মাঝেই মুখ খুলল অভিনেতার টিম।

এ নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখনই মুখ খুলল রণবীরের টিম। তাদের কথায়, ‘এই খবর সম্পূর্ণ মিথ্যা। মোটেই অভিনেতার এমন কোনও পরিকল্পনা নেই অদূর ভবিষ্যতে। তিনি বর্তমানে নিজের পরবর্তী প্রজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন।’

প্রসঙ্গত, রণবীর বর্তমানে আদিত্য ধরের পরিচালনায় ‘ধুরন্ধর’ সিনেমার শুটে ব্যস্ত রয়েছেন। যে ছবিতে সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না, আর মাধবনদের মতো তাবড় তারকাদের দেখা যাবে। আদিত্যর ‘ধুরন্ধর’-এ র এজেন্টের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। যে এক মারাত্মক মিশন নিয়ে পাকিস্তানে যাবে।

মন্তব্য করুন