© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতে অন্য কাউকে ক্ষমতায় বসাতে চেয়েছিল বাইডেন প্রশাসন!

শেয়ার করুন:
ভারতে অন্য কাউকে ক্ষমতায় বসাতে চেয়েছিল বাইডেন প্রশাসন!

ছবি:সংগৃহীত

তাহমিনা তাশরিফ
০১:২৯ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৫
নরেন্দ্র মোদীর বদলে অন্য কাউকে ক্ষমতায় আনতে অর্থ ঢেলেছিল বাইডেন প্রশাসন। এমন ধারণা ডনাল্ড ট্রাম্পের। স্থানীয় সময় ১৯ ফেব্রুয়ারি এক সম্মেলনে অংশ নিয়ে এ কথা বলেন ট্রাম্প। প্রশ্ন তোলেন ভারতের ভোটার উপস্থিতি বাড়লে যুক্তরাষ্ট্রের কি লাভ? তাদের কেন নির্বাচন কাজে মিলিয়ন মিলিয়ন ডলার অনুদান দিতে হবে?

ভারতের গেল নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য তহবিল বরাদ্দ দিয়েছিলেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক শপথ নিয়ে সেই তহবিল বাতিল করেছেন ডনাল্ড ট্রাম্প। তার ধারণা, ভারতে অন্য কাউকে ভোটে জেতাতেই এই অর্থায়ন করেছিলেন জো বাইডেন।

ট্রাম্প বলেন, ‘ভারতে ভোটের হার বৃদ্ধির জন্য আমাদের কেন ২১ মিলিয়ন ডলার খরচ করতে হবে? আমার মনে হয় ওরা অন্য কাউকে ভোটে জেতাতে চাইছিল। আমাদের এই বিষয়টি ভারত সরকারকে জানাতে হবে। এটা বের করতে পারা আমাদের জন্য বড় অর্জন। রাশিয়া আমাদের দেশের নির্বাচনের সময় ২০০০ ডলার খরচ করেছিল বিজ্ঞাপনে। সেটাই তো কত বড় ইস্যু হয়ে গিয়েছল। আর এটা তো ২১ মিলিয়ন ডলার!’

সম্প্রতি বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের অনেক দেশে বড় ধরনের সহায়তা অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশের ২৯ মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচিও বাতিল করা হয়েছে।

ইউএসএআইডি’কে কার্যত নির্মূল করা হয়েছে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইউএসএআইডি এই পাগলামির অনেকাংশে অর্থায়ন করত। ‘গত এক মাসে তাদের অহেতুক প্রকল্প বাতিল করতে সমর্থ হয়েছে ফেডারেল সরকার।’ এক মাসের কম সময়ে ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভমেন্ট এফিসিয়েন্সি-ডিওজিই ৫৫ বিলিয়ন ডলারের বেশি বাঁচাতে পেরেছে বলেও জানান ট্রাম্প।

এর আগে ফরাসি সংবাদমাধ্যম মিডিয়াপার্টের বরাতে ভারতের ক্ষমতাসীন বিজেপি অভিযোগ করেছিল, ওপেন সোসাইটি, হিউম্যান রাইটস ওয়াচ, ওসিসিআরপি-র মতো প্রক্সির মাধ্যমে ভারত নিয়ে ভুয়া প্রচার করছিলেন বাইডেনের সমর্থক বিশ্বখ্যাত বিনিয়োগকারী জর্জ সোরোস।

বিজেপির অভিযোগ ছিল, বাইডেন আমলে মার্কিন সরকার ভারতকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত ছিল। যদিও সেই সময় মার্কিন দূতাবাস বিজেপির এই দাবির বিরোধিতা করেছিল।

মন্তব্য করুন