এবার হুমায়ূনপুত্রের নির্মাণে ‘ওরা তিনজন’
ছবি:সংগৃহীত
০৩:১৭ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৫
১১ বছর পর নুহাশ হুমায়ূনের পরিচালনায় ডা. এজাজ, ফারুক আহমেদ ও স্বাধীন খসরু রুপালি পর্দায় আসছেন একই চরিত্রে। যে নাটকগুলো আজও এখনো দাগ কাটে দর্শকের হৃদয়ে। তবে দীর্ঘদিন সেই ত্রয়ীকে একসঙ্গে পর্দায় দেখার সৌভাগ্য হচ্ছে না দর্শকদের। এবার সেই আক্ষেপ ঘুঁচাতে যাচ্ছেন হুমায়ূনপুত্র নুহাশ হুমায়ূন।
এবার নুহাশ হুমায়ূনের পরিচালনায়। নতুন এই প্রোজেক্টের নাম ‘ওরা তিনজন’। বাবার জনপ্রিয় এই ত্রয়ীকে নাটক আকারে নয়, পাঁচ পর্বের ছোট গল্পে পর্দায় আনছেন হুমায়ূনপুত্র।
নির্মাতার সূত্র থেকে জানা গেছে, এই তিনজনকে নিয়ে এরই মধ্যে গাজীপুরের বিভিন্ন লোকেশনে শুটিং সম্পন্ন হয়েছে।
জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পরিচালনায় এই তিন তারকার জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে “তারা তিনজন”, “তারা তিনজন টি-মাস্টার”, “তারা তিনজন ঝামেলায় আছে”, “তারা তিনজন হে পৃথিবী বিদায়”, “তারা তিনজন ফুচকা বিলাস”, “ভাইরাস”, “আমরা জেগে আছি”, “আবারো তিনজন”, “আমরা তিনজন”, “উড়ে যায় বকপক্ষী”।