১ মার্চ রোজা হলে ৩৩ বছর পর দেখা যাবে ‘বিরল’ দিন
ছবি : সংগৃহীত
০৯:৫৪ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৫
আগামী ১ মার্চ থেকে রমজান মাস শুরু হলে মুসলিম বিশ্ব এক বিরল ঘটনার সাক্ষী হবে। এই দিনে আরবি ও ইংরেজি বর্ষপঞ্জির নতুন মাস একইসঙ্গে শুরু হবে, যা প্রতি ৩৩ বছর পর মাত্র একবার ঘটে।
সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২৮ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। ওইদিন চাঁদ দেখা গেলে পরদিন ১ মার্চ সেখানে প্রথম রোজা পালন করা হবে। জ্যোতির্বিদদের মতে, সৌর ও চন্দ্র মাসের এ ধরনের সমাপতন জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের জটিল পারস্পরিক ক্রিয়ার ফল।
সাধারণত সৌর বর্ষপঞ্জি সূর্যের চারদিকে পৃথিবীর আবর্তনের ওপর নির্ভরশীল, যেখানে দিন গণনা করা হয় ৩৬৫ বা ৩৬৬ দিনে। আর চন্দ্রবর্ষপঞ্জি নির্ভর করে চাঁদের চক্রের ওপর, যার ফলে আরবি মাসগুলো প্রতি বছর ইংরেজি ক্যালেন্ডারের ভিন্ন দিনে শুরু হয়।
এদিকে সৌদি ও মধ্যপ্রাচ্যের দেশগুলো এখনো খালি চোখে চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান শুরুর সিদ্ধান্ত নেয়। তবে কিরগিজস্তান ও কাজাখস্তান জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগেই ঘোষণা দিয়েছে যে, তারা ১ মার্চ থেকে রোজা শুরু করবে