© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাসপাতলে ভর্তি হলেন সোনিয়া গান্ধী

শেয়ার করুন:
হাসপাতলে ভর্তি হলেন সোনিয়া গান্ধী

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৬ এএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৫
আবারো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে। এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ভারতের বার্তাসংস্থা পিটিআই।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে বর্ষীয়ান কংগ্রেস নেত্রীকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

হাসপাতাল সূত্রে অবশ্য জানিয়েছে যে কংগ্রেসের সাবেক সভানেত্রী এখন সম্পূর্ণ সুস্থ, শুক্রবার ছাড়া পেতে পারেন। তবে এবারে ঠিক কী কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন, তা জানায়নি সূত্র। উল্লেখ্য, গত ডিসেম্বরেই ৭৮ বছর পূর্ণ করেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বড় পুত্রবধূ।

এর আগে ২০১১ সালের অগস্টে ক্যানসারের চিকিৎসায় তার দেহে অস্ত্রোপচার হয়েছিল। তখন স্বাভাবিক কারণেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। তারপর ২০২২ সালে দু’বার করোনা আক্রান্ত হন তিনি। প্রতিবারই হাসপাতালে ছিলেন তিনি।
হাসপাতলে ভর্তি হলেন সোনিয়া গান্ধী 

মন্তব্য করুন