© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভাষা শহীদদের প্রতি আইজিপির শ্রদ্ধা

শেয়ার করুন:
ভাষা শহীদদের প্রতি আইজিপির শ্রদ্ধা

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩১ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৫
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

আইজিপি একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ আইজিপির সঙ্গে ছিলেন।

এর আগে, একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মন্তব্য করুন