© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমিরকে যানজট মুক্ত করতে গিয়ে প্রাণ দিলেন কর্মী!

শেয়ার করুন:
আমিরকে যানজট মুক্ত করতে গিয়ে প্রাণ দিলেন কর্মী!

ছবি: সংগৃহীত

শিফাত মাহামুদ
০৯:৫২ এএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৫
যানজটে আটকে ছিলেন জামায়াত আমির। যানজটমুক্ত করার চেষ্টা করছিলেন সংগঠনের ১৫-২০ জন কর্মী। তাদের মধ্যেই দায়িত্ব পালন করছিলেন জামায়াত কর্মী জসিম উদ্দিন। তবে, নিজের সংগঠনের আমিরকে যানজট মুক্ত করতে গিয়ে আর বাড়ি ফেরা হল না তার। সড়কে এটি বাসের চাপায় প্রান গেছে জসিম উদ্দিনের।

জানা গেছে, কুমিল্লার লালমাই উপজেলায় পথসভা শেষে বাড়ি ফিরছিলেন জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সৈয়দপুর এলাকায় যানজটের মুখে পড়েন তিনি। এসময় সড়কের যান চলাচন নিয়ন্ত্রনে কাজ করতে গিয়ে ঘটে এমন দুর্ঘটনা।

স্থানীয় সূত্র জানায়, জামায়াতে ইসলামীর আমির লক্ষ্মীপুর যাওয়ার পথে বাগমারা উত্তর বাজার বালুর মাঠে পথসভা করেন। পথসভাস্থলে পৌঁছানোর কিছুক্ষণ আগে তার গাড়িবহর যানজটে আটকা পড়ে। এসময় সংগঠনের ১৫-২০ জন কর্মী যানজটমুক্ত করার চেষ্টা করছিলেন। পরে আমিরে জামায়াত পথসভা শেষ করে চলে যাওয়ার পর জানা যায়, জামায়াত কর্মী জসীম উদ্দিন বাসচাপায় মারা গেছেন।

এ ঘটনায় লালমাই থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, বাগমারা উত্তর বাজারে রাস্তা পার হওয়ার সময় তিশা পরিবহনের একটি দ্রুতগামী বাস জসীম উদ্দিনকে ধাক্কা দেয়। এতে তার মাথা থেঁতলে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তিনি মারা যান তিনি। দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।

মন্তব্য করুন