© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছাত্রদের নতুন দলে সমঝোতা, কে আসছে কোন পদে?

শেয়ার করুন:
ছাত্রদের নতুন দলে সমঝোতা, কে আসছে কোন পদে?

ছবি: সংগৃহীত

শিফাত মাহামুদ
১০:০৮ এএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৫
আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। দলেন দায়িত্ব নিতে পদত্যাগ করতে উপদেষ্টার পদ ছাড়বেন নাহিদ ইসলাম। তবে, আত্মপ্রকাশের আগেই বার বার উঠে আসছে দলটির শীর্ষ পদ গুলো নিয়ে টানাপোড়েনের খবর। এমনকি টানাপোড়েনের মুখে সমঝোতায় দলটিকে সৃষ্টি করতে হয়েছে নতুন দুটি পদ।

দলটির সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, নতুন দলটির শীর্ষ পদে বসতে যাচ্ছেন নাহিদ ইসলাম। তবে এর পরবর্তী পদে কে আসবেন তা নিয়েই সৃষ্টি হয়েছে জল্পনা। দলের সদস্যসচিব, মুখপাত্র এবং মুখ্য সংগঠকের তালিকায় রয়েছে সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসিরুদ্দিন পাটোয়ারি, হান্নান মাসুদ সহ বেশ কিছু নাম। তবে, সদস্য সচিব পদটিতে আখতার হোসেনের বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে। পাশাপাশি, কোন্দল নিরসনে সমঝোতার ভিত্তিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নামে দুটি পদ রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলামের মনোনয়ন নিয়ে শুরু থেকেই জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কারও কোনো আপত্তি ছিল না। সদস্যসচিব হিসেবে কে আসবেন, মূলত তা নিয়ে মতবিরোধ ছিল।সমঝোতার ভিত্তিতে এই পদে আখতার হোসেনের নাম অনেকটাই চূড়ান্ত। বর্তমানে তিনি জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। 

গণমাধ্যম সুত্রে জানা গেছে, দলের মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে দেখা যেতে পারে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটিতে থাকা ছাত্রশিবিরের সাবেক নেতাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে আলী আহসান জোনায়েদের নামও বিবেচনায় আছে। দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে আসতে পারেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র নাসীরুদ্দীন পাটওয়ারী।

মন্তব্য করুন