কড়াইল বস্তির আগুনে পুড়ে গেছে শত শত ঘরবাড়ি
ছবি : সংগৃহীত
১২:০৪ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৫
রাজধানীর কড়াইল বস্তির আগুনে পুড়ে গেছে বস্তির শতাধিক ঘর। ঘরবাড়ি হারিয়ে অনেকেই নিঃস্ব হয়ে পড়েছেন।
শুক্রবার দিবাগত রাত ১২টা ৪৪ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নেভাতে প্রায় ১ ঘণ্টা ধরে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত ১২টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। রাত ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
কী কারণে এবং কোথা থেকে আগুনের সূত্রপাত, তা এখনও জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদও এখন পর্যন্ত পাওয়া যায়নি।