© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চীনে খোঁজ মিলেছে নতুন করোনা ভাইরাসের , ফের মহামারির শঙ্কা

শেয়ার করুন:
চীনে খোঁজ মিলেছে নতুন করোনা ভাইরাসের , ফের মহামারির শঙ্কা

ছবি:সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৭ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৫
নতুন এক করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে চীনে। এইচকেইউ ৫-কোভ-২ নামের এই ভাইরাসের সঙ্গে মহামারি ভাইরাসের বেশ মিল রয়েছে। এতে দুই বছর আগে শেষ হওয়া কোভিডের পর আরেকটি মহামারির শঙ্কা দেখা দিয়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্য অনুযায়ী, চিনে বাদুড়ের নতুন একটি করোনা ভাইরাসের হদিস মিলেছে, যা প্রাণীদেহ থেকে মানব শরীরে সংক্রমিত হতে পারে। ঠিক যেমনটা ২০২০ সালে করোনা সংক্রমণের সময় হয়েছিল। নতুন এই ভাইরাসের নাম এইচকেইউ৫-কোভি-২। উহান ইন্সটিটিউটের বাদুড় গবেষক শি জ়েনলিং-র নেতৃত্বে ভাইরোলজিস্টরা এই নতুন ভাইরাসের হদিস পেয়েছেন।

এছাড়া এটির সঙ্গে মার্সের সংশ্লিষ্টতা রয়েছে। মার্স করোনা ভাইরাস বেশ শক্তিশালী একটি ভাইরাস, যেটিতে আক্রান্ত ব্যক্তিদের চার ভাগের তিন ভাগই মারা যায়। গবেষণায় দেখা গেছে এইচকেইউ৫-কোভ-২ নামের নতুন ভাইরাসটি মানুষের কোষে এমনভাবে প্রবেশ করে যেমনটি করত কোভিড-১৯। সংক্রামকবিদ শি ঝেংলি জানিয়েছেন, এই ভাইরাসটিতে মানুষের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি।

মার্স হলো শ্বাসযন্ত্রের একটি সংক্রামক রোগ। যেটি প্রাণী থেকে মানুষে এবং মানুষ থেকে মানুষে ছড়ায়। এটির কারণে জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া, বমি হয়। কিছু কিছু ক্ষেত্রে এটি প্রাণহানির কারণও হতে পারে।

যুক্তরাষ্ট্রের এখন পর্যন্ত মার্স ভাইরাসে মাত্র দুইজন আক্রান্ত হয়েছেন। দু’জনের দেহেই এই ভাইরাস শনাক্ত হয়েছিল ২০১৪ সালের মে মাসে। এবং তারা দুজনই মধ্যপ্রাচ্যে ছিলেন। এই ভাইরাসের কোনো প্রতিষেধক বা ভ্যাকসিন নেই।

নতুন এইচকেইউ৫-কোভ-২ ভাইরাসটি মারবেকোভাইরাস পরিবারের একটি জীবাণু। মারবেকোভাইরাস পাওয়া গেছে মিঙ্ক এবং প্যাঙ্গোলিন নামের দুটি প্রাণীর মধ্যে। ধারণা করা হয় এই প্রাণীর মাধ্যমে বাঁদুর ও মানুষের মধ্যে ভাইরাসটি আসে।

মন্তব্য করুন