© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আশুলিয়া থানার ওসি নূর আলমকে প্রত্যাহার

শেয়ার করুন:
আশুলিয়া থানার ওসি নূর আলমকে প্রত্যাহার

ছবি:সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০২ এএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানার ওসি মো. নূর আলম সিদ্দিককে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

কারণ জানতে চাইলে শাহীনুর বলেন, ‘প্রশাসনিক কারণে’ নূর আলম সিদ্দিককে প্রত্যাহার করা হয়েছে।

জানা গেছে, রোববার ভোরে আশুলিয়ার জিরাব এলাকায় নিজ বাড়িতে নাট্য অভিনেতা আজাদকে গুলিসহ বেশ কিছু অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়ে থাকতে পারে।

কেউ কেউ বলছেন, ঢাকা জেলার পুলিশ সুপার ও সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কাছে ওসিকে নিয়ে অনেক অভিযোগ ছিল।

গত মাসের ৫ জানুয়ারি আশুলিয়ার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিককে প্রত্যাহার করা হয়েছিল। এরপর আশুলিয়ার ওসি হিসেবে নিয়োগ পান নূর আলম। এ ঘটনার ১ মাস যেতে না যেতেই আবারও আশুলিয়া থানার নতুন ওসি নূর আলমকেও ক্লোজ করা হলো।

মন্তব্য করুন