© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাঙামাটির সাজেক ভ্যালিতে রিসোর্টে আগুন

শেয়ার করুন:
রাঙামাটির সাজেক ভ্যালিতে রিসোর্টে আগুন

ছবি:সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩১ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে ভয়াবহ আগুন লেগেছে একটি রিসোর্টে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাতের পর মুহূর্তেই আগুন আশপাশের রিসোর্টে ছড়িয়ে পড়ে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকতার আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে সাজেকের একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ফায়ার সার্ভিস রওনা হয়েছে।

মন্তব্য করুন