© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গুলির কথা শুনেও গেট খোলেননি বাড়িওয়ালা-দারোয়ান!

শেয়ার করুন:
গুলির কথা শুনেও গেট খোলেননি বাড়িওয়ালা-দারোয়ান!

ছবি:সংগৃহীত

Times Mojo Desk
০৪:৪৫ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
গতকাল রাতে রাজধানীর বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে (৪৩) গুলি ও ছুরিকাঘাত করে প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। গুলি করে এবং কুপিয়ে আহত করে রাস্তায় ফেলে রেখেছে জানানোর পরেও বাড়ির গেট খোলেননি বাড়িটির মালিক ও দারোয়ান, এমনটাই অভিযোগ করেছেন আহত ব্যবসায়ীর স্ত্রী।

এ ঘটনায় ব্যবসায়ীর ওপর হামলা চলাকালে স্বামীকে বাঁচাতে স্ত্রীর গেট খোলার আকুতি শুনেও বাড়ির মালিক ও দারোয়ান কেউ সাড়া দেননি বলে জানিয়েছেন আহত ব্যবসায়ীর স্ত্রী। একই সঙ্গে অনুরোধ করার পরও গেট খোলা হয়নি বলে অভিযোগ তার।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) নিজের বাসার সামনে গণমাধ্যমের কাছে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।

ব্যবসায়ীর স্ত্রী বলেন, আমার স্বামী এখানে চলে আসার ১ মিনিটও হয়নি গুলির শব্দ শোনা যাচ্ছে। আমার স্বামী বলছে, গেট খোলো, গেট খোলো। পরে আমি গুলির শব্দ শুনে দৌড়ে আসছি।

আমি চিৎকার করছি ভাই আপনারা গেট খোলেন, গেট খোলেন। দারোয়ান কই? সে (স্বামী) এখানে দাঁড়িয়ে আমাকে বলছে গেটটা খোলো না কেন? আমি বলছি আমার কাছে তো এরা চাবি দেয় নাই। আমি এ জায়গায় দারোয়ানের পা দেখতে পাচ্ছি। পরে আমি জানালা খুলে দেখি এরা সব (দারোয়ান) ভেতরে বসে আছে। আমি দরজা খুলে দারোয়ানকে টেনে বের করেছি।

দারোয়ানকে বলছি, আমার জামাইকে মেরে ফেলছে আপনারা গেট খুলছেন না কেন? চাবি কই? দারোয়ান বলছে চাবি বাড়িওয়ালার কাছে। পরে আমি চাবির জন্য তিন তলায় বাড়িওয়ালার কাছে গেছি। দরজা পিটাইতে পিটাইতে... এদের কোনো সাড়া নাই। কেউ গেট খোলে না। পরে আবার নিচে আসছি। আবার উপরে গেছি।

তিনি বলেন, এগুলো করতে করতে আমার বাইরের লোক জামাইকে হাসপাতালে নিয়ে গেছে। আমার জামাই ওদের সঙ্গে ২০ মিনিট এখানে যুদ্ধ করেছে। পরে দেখি এখানে শুয়ে পড়ে আছে। গেটে তো তালা লাগানো। আমি ভেতর থেকে দেখছি। পরে বাইরের লোক আমার জামাইকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে এই ডাকাতরা (বাড়ির মালিক) গেট খুলেছে।

মন্তব্য করুন