© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নতুন কর্মসূচি দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

শেয়ার করুন:
নতুন কর্মসূচি দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ছবি:সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৩ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
দেশজুড়ে বেড়েছে ছিনতাই ও চাঁদাবাজিসহ সব সন্ত্রাসী কার্যক্রম। এরই প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় শাহবাগ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ করবে সংগঠনটি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কর্মসূচির ঘোষণা করে সংগঠনটি।

ফেসবুকে শেয়ার পোস্টারে লেখা, দেশজুড়ে খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজিসহ সব সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জন-নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ। শাহবাগ চত্বরে বিকাল ৫টায় এ কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয় পোস্টারে।

মন্তব্য করুন