© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের নতুন খবর দিল মার্কিন দূতাবাস

শেয়ার করুন:
ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের নতুন খবর দিল মার্কিন দূতাবাস

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৪ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
বাংলাদেশের মার্কিন দূতাবাস গেল বছরের ফেব্রুয়ারিতে নতুন ধরনের ভিসা (ব্রিজ ভিসা ফয়েল) ব্যবহার শুরু করেছে। যে কারণে কিছু ভিসার চেহারা ভিন্ন ধরনের হবে বলে জানানো হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৫) ঢাকায় মার্কিন দূতাবাস এ কথা জানিয়েছে।

দূতাবাস জানিয়েছে, ২০২৪ সালে চালু করা এই ভিসা নতুন করে ডিজাইন করা।

সুরক্ষিত এই ভিসা ফয়েল ‘লিংকন ভিসা’র পাশাপাশি ব্যবহার করা হবে।

সব ব্রিজ ও লিংকন ভিসা মুদ্রিত মেয়াদ পর্যন্ত বৈধ থাকবে; যদি না সেগুলো প্রত্যাহার বা বাতিল করা হয়।

নতুন ব্রিজ ফয়েল সম্পর্কে আরো তথ্যের জন্য ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন ওয়েবসাইটে ভিজিট করার অনুরোধ করেছে মার্কিন দূতাবাস।


মন্তব্য করুন