© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জেল থেকে পালিয়েছেন আবরার ফাহাদের খুনি, দাবি ফাইয়াজের

শেয়ার করুন:
জেল থেকে পালিয়েছেন আবরার ফাহাদের খুনি, দাবি ফাইয়াজের

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৯ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি কারাগার থেকে পালিয়ে গেছেন।

জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর এ ঘটনা ঘটলেও প্রায় ছয় মাস পর আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিষয়টি প্রকাশ্যে এসেছে। আবরার ফাহাদের ছোট ভাই ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজ ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

ফেসবুকের পোস্টে তিনি লেখেন, ‘আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি জেমি জেলখানা থেকে পালিয়ে গেছে ৫ আগস্টের পরে।

অথচ আমাদের জানানো হচ্ছে আজকে, যখন ওর আইনজীবী কোনো যুক্তিতর্ক উপস্থাপন করতে আসেনি তখন।’

তিনি লিখেছেন, ‘ফাঁসির আসামির তো কনডেম সেলে থাকার কথা ছিল, সে পালায় কিভাবে! পালানোর পরেও এ তথ্য বাইরে না আসা তো এটাই প্রমাণ করে যে তাকে ধরতেও কোনো চেষ্টা করা হয়নি। পূর্বে থেকেই আরো ৩ জন পলাতক আছে।’

এ সময় তিনি পোস্টে এই আসামির নাম-ঠিকানাও দিয়েছেন। আসামির নাম-ঠিকানা হচ্ছে— মুনতাসির আল জেমি, পিতা-আব্দুল মজিদ, মাতা-জোসনা বেগম, ঠিকানা : ৫/১ বাউন্ডারি রোড, নতুন বাজার, কোতোয়ালি, ময়মনসিংহ।




মন্তব্য করুন