© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অন্তর্বতী সরকারের দাবি হাস্যকর, যা বললেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী

শেয়ার করুন:
অন্তর্বতী সরকারের দাবি হাস্যকর, যা বললেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী

ছবি:সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৪ এএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
অন্তর্বতী সরকারের নেতাদের দাবি হাস্যকর বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর। ওমানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে করা বৈঠকে তিনি ঢাকাকে কিছু ক্ষেত্রে সতর্ক বার্তা দিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উঠে এসেছে এমন খবর।

কয়েক দিন আগে ওমানের রাজধানী মাস্কাটে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন এস জয়শঙ্কর। এ বৈঠকের পর পরই তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতাদের কিছু দাবিকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কেউ না কেউ প্রতিদিনই সব ঘটনার জন্য ভারতকে দায়ী করে যাচ্ছে। যা পুরোপুরি হাস্যকর। আবার তারা একই সঙ্গে ভারতের সাথে ভালো সম্পর্ক রাখার কথা বলছে। সুতরাং ঢাকাকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কী চায়।

তিনি আরও বলেন, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তাদের অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে নয়া দিল্লির সঙ্গে তারা কী ধরনের সম্পর্ক রাখতে চায়। কারণ বাংলাদেশের সঙ্গে আমাদের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। যা আমাদের ১৯৭১ সালের ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। এসময় বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা ও দেশের অভ্যন্তরীন রাজনীতি বিষয়ে ভারতের অবস্থানও পরিষ্কার করেন তিনি।

জয়সংকর বলেন, ‘আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক যে সমস্যার মুখোমুখি হচ্ছে তার দুটি দিক রয়েছে। তার মধ্যে একটি হলো সংখ্যালঘুদের প্রতি সাম্প্রদায়িক হামলা। যা ভারতের জন্য খুবই উদ্বেগজনক বিষয়। এটি অবশ্যই আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করছে। দ্বিতীয় বিষয়টি হল বাংলাদেশের অভ্যন্তরীন রাজনীতি। যার সঙ্গে চাইলে আপনি সম্মত বা অসম্মত হতে পারেন। কিন্তু দিন শেষে আমরা তাদের প্রতিবেশী। এসময় ভারতের প্রতি ক্রমাগত অভিযোগ বন্ধেও আহবান জানান জয়শংকর।

মন্তব্য করুন