© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আফগানিস্তানে শিলাবৃষ্টিতে ২৯ জন নিহত

শেয়ার করুন:
আফগানিস্তানে শিলাবৃষ্টিতে ২৯ জন নিহত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৩ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দুটি প্রদেশে শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের ফলে অন্তত ২৯ জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

দেশটির পশ্চিম ফারাহ প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ ইসরায়েল সায়ার বলেছেন, শিলাবৃষ্টি ও ভারী বর্ষণের কারণে প্রদেশের বিভিন্ন স্থানে অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এতে আহত হয়েছেন আরও ছয়জন।

এছাড়া কান্দাহার প্রদেশের স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রদেশের কয়েকটি স্থানে ভারী বর্ষণের কারণে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

মন্তব্য করুন