© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ ইরানের

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ ইরানের

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০২ এএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

মঙ্গলবার, নতুন করে তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের একদিন পর তিনি এ মন্তব্য করেন। এর আগে, সোমবার ইরানের জাতীয় তেল সংস্থার প্রধানসহ তেল বিক্রয় ও পরিবহনের সঙ্গে জড়িত ৩০টিরও বেশি জাহাজ ও কয়েকজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন।

এই নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে আব্বাস আরাঘচি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের "সর্বোচ্চ চাপ প্রয়োগের" নীতি পুনরায় জোরদারের অংশ হিসেবে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মঙ্গলবার ইরান সফর করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তেহরানে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে আরাঘচি বলেন, পারমাণবিক ইস্যুতে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাঝে সরাসরি আলোচনার কোনও সম্ভাবনা নেই। যতক্ষণ পর্যন্ত এভাবে সর্বোচ্চ চাপপ্রয়োগের মার্কিন নীতি বাতিল করা না হয়, ততক্ষণ পর্যন্ত কোনও আলোচনা হবে না।

‘‘পারমাণবিক আলোচনার বিষয়ে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের অবস্থান খুব স্পষ্ট। আমরা চাপ, হুমকি বা নিষেধাজ্ঞার আওতায় কোনও আলোচনা করব না।’’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক উন্নয়ন এবং ইরান ও বড় শক্তিগুলোর মাঝে স্বাক্ষরিত ২০১৫ সালের পারমাণবিক চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য মঙ্গলবার তেহরান সফরে আসেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ।

মন্তব্য করুন