© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৬০ বছরের রেকর্ডভাঙা শীতল দিন দেখল কুয়েত

শেয়ার করুন:
৬০ বছরের রেকর্ডভাঙা শীতল দিন দেখল কুয়েত

ছবি:সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৫ পিএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
সাইবেরিয়া থেকে আসা শৈত্যপ্রবাহের ফলে মধ্যপ্রাচ্যের মরুভূমি অঞ্চলের দেশ কুয়েতে তীব্র শীত অনুভূত হচ্ছে। গত মঙ্গলবার, কুয়েতে তাপমাত্রা ছিল এমনভাবে যা গত ৬০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে।

কুয়েতের আবহাওয়া দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা ইসা রামাদান আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজকে জানিয়েছেন, মঙ্গলবার কুয়েতের মুত্রিবা এবং সালমির তাপমাত্রা ছিল মাইনাস ১ ডিগ্রি সেলসিয়াস, তবে হিমশীতল বায়ুপ্রবাহের কারণে অনুভূত তাপমাত্রা মাইনাস ৮ থেকে মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল।

আর রাজধানী কুয়েত সিটিতে তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস, তবে অনুভূত তাপমাত্রা ছিল শূন্যের কাছাকাছি।

“আমাদের আবহাওয়া সংক্রান্ত আগেকার তথ্য ও রেকর্ডগুলো বলছে, গত ৬০ বছরের মধ্যে এত ঠাণ্ডা পড়েনি কুয়েতে,” গালফ নিজকে বলেন ইসা।

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশের মতো কুয়েতেও বছরের বেশিরভাগ সময়ই তপ্ত আবহাওয়া থাকে। গ্রীষ্মকালে দেশটির তাপমাত্রা ৪২ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে, মাঝে মাঝে ছাড়িয়েও যায়। শীতকালেও দিনের তাপামাত্রা থাকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

তবে সাইবেরিয়া থেকে আগত শৈত্যপ্রবাহের জেরে চলতি মৌসুমে রেকর্ড ভাঙা শীত পড়েছে কুয়েতে। একই কারণে ব্যাপক ঠান্ডা পড়েছে কুয়েতের দুই প্রতিবেশী দেশ সৌদি এবং ইরাকেও।

মন্তব্য করুন