© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ৪

শেয়ার করুন:
পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ৪

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৫ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নওশেরার দারুল উলুম হাক্কানিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত চারজন নিহত ও ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সংবাদমাধ্যমের কাছে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে খাইবার পাখতুনখাওয়ার ইন্সপেক্টর জেনারেল পুলিশ (আইজিপি) জুলফিকার হামিদ।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের সময় ভয়াবহ এই হামলার ঘটনা ঘটে।

জিও টিভি জানিয়েছে, মসজিদের প্রথম সারিতে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটনো হয়। যেহেতু জুমার নামাজে অংশ নিতে অনেক মানুষ আসেন, তাই সেখানে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য করুন