© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বামীকে হত্যা করে বুকে ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রীর আত্মহত্যা

শেয়ার করুন:
স্বামীকে হত্যা করে বুকে ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রীর আত্মহত্যা

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৯ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
সাতক্ষীরায় পারিবারিক দ্বন্দ্বের জেরে স্বামীকে হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন স্ত্রী। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোররাতে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এক ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আবুল কালাম আজাদ (৪৫) ও তার দ্বিতীয় স্ত্রী নাজমিন (৩০)। জানা যায়, প্রথমে নাজমিন স্বামী আবুল কালাম আজাদকে শ্বাসরোধ করে হত্যা করেন, এরপর তিনি নিজেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

এরপর তার বুকের ওপর কলম দিয়ে লিখেন, ‘সরি জান, আই লাভ ইউ’। পরে নিজেও ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

এ সময় একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা- ‘আমি সব কিছু শেষ করে দিলাম।

আমি ২টা ৩১ মিনিটে মারছি, এবার আমিও মরছি। একা হলেও বাঁচব না, কারণ শারমিন ও তার পরিবার আমাকে শেষ করে দেবে। তাই আমরা দুজন মরে গেলাম। এবার তোমরা সংসার কর ভালো করে।

আর কেউ বিরক্ত করবে না।’

চিরকুটে আরো লেখা- ‘আমার ছেলে কষ্ট পাবে, তারপরও কালামের জন্য আমি সবাইকে কষ্ট দিলাম। তবুও সে আমাকে কষ্ট দিল, শয়তান একটা।’

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে।

ধারণা করছি, পারিবারিক দ্বন্দ্বের জেরে এমন ঘটনা ঘটেছে।’

মন্তব্য করুন