© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মালয়েশিয়ায় কুকুর মেরে বাংলাদেশি গ্রেফতার

শেয়ার করুন:
মালয়েশিয়ায় কুকুর মেরে বাংলাদেশি গ্রেফতার

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৯ পিএম | ০১ মার্চ, ২০২৫
মালয়েশিয়ায় কুকুরকে মারধরের অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে স্থানীয় কুলাই পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ১৪ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হলে পুলিশ তাকে আটক করে।

পুলিশের তদন্তে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে, দেশটির জোহর রাজ্যের সেনাই এলাকার একটি দোকান ঘরের পাশে।

কুলাই জেলার পুলিশ প্রধান এসিপি তান সেং লি জানান, ভিডিওতে দেখা যায়, ৪৫ বছর বয়সী এক ব্যক্তি কুকুরটিকে তাড়া করে এবং অজ্ঞাত একটি শক্ত বস্তু দিয়ে আঘাত করে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয় এক ব্যক্তি পুলিশে অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানায়, প্রাণী নির্যাতনের দায়ে তাকে দণ্ডবিধির ৪২৮ ধারায় অভিযুক্ত করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, অথবা ২০ হাজার থেকে ১ লাখ রিঙ্গিত পর্যন্ত জরিমানা, কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

এ ঘটনায় পুলিশ প্রাণী সুরক্ষা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে এবং সবাইকে প্রাণী নির্যাতন থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

মন্তব্য করুন