© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাম পরিবর্তন করা হলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের

শেয়ার করুন:
নাম পরিবর্তন করা হলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের

ছবি:সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৪ পিএম | ০৩ মার্চ, ২০২৫
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ রাখা হয়েছে। আজ সোমবার (৩ মার্চ) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সরকার।

টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১)-এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) করার প্রস্তাব মাননীয় প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন।

এমতাবস্থায় এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উপদেষ্টা পরিষদের বৈঠকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছিল।

এর আগে শেখ মুজিবুর রহমান, তার মেয়ে শেখ হাসিনা ও তাদের পরিবারের নামে থাকা বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে।

মন্তব্য করুন