© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার ভাষানটেকে বিআরপি বস্তিতে আগুন

শেয়ার করুন:
এবার ভাষানটেকে বিআরপি বস্তিতে আগুন

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪১ এএম | ০৬ মার্চ, ২০২৫
রাজধানীর ভাষানটেক এলাকায় বিআরপি বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট। বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহত হয়েছে বলে আমাদের কাছে এমন কোনো সংবাদ আসেনি।

আরএইচ/টিএ

মন্তব্য করুন