© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবরার ফাহাদের কবর জিয়ারত করলেন আসিফ মাহমুদ

শেয়ার করুন:
আবরার ফাহাদের কবর জিয়ারত করলেন আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩২ পিএম | ০৬ মার্চ, ২০২৫
কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টায় কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের রায়ডাঙ্গা গ্রামের গোরস্থানে পৌঁছান তিনি। পরে তিনি আবরার ফাহাদের কবর জিয়ারত করেন। এরপর তিনি আবরারের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এরপর ১১টা ১০ মিনিটে আবরার ফাহাদ জামে মসজিদের সম্প্রসারণ কাজের ফলক উন্মোচন করেন।

দুপুরে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন করে জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় অংশ নিবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

এরপরে মাগুরার উদ্দেশে রওনা দিবেন ক্রিড়া উপদেষ্টা।

টিএ/

মন্তব্য করুন