এবছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি
ছবি : সংগৃহীত
০৫:৩৪ পিএম | ০৬ মার্চ, ২০২৫
২০২৫ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য ৯ জন বিশিষ্ট ব্যক্তি নির্বাচিত হয়েছেন, যারা জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন। এর মধ্যে সাত জনের নাম ইতোমধ্যে প্রকাশিত হয়েছে, তবে বাকি দুজনের নাম এখনও ঘোষণা করা হয়নি।বৃহস্পতিবার (৬ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
যাদের নাম জানা গেছে তারা হলেন— মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী (মরণোত্তর), পপ সম্রাট আজম খান (মরণোত্তর), লেখক ও ইতিহাসবিদ বদরুদ্দীন উমর, স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর), ভাস্কর নভেরা আহমেদ (মরণোত্তর), কবি আল মাহমুদ (মরণোত্তর), বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ (মরণোত্তর)। আরও দুজনকে এ পদক দেওয়া হয়েছে। তাদের নাম এখনো জানা যায়নি।
বিস্তারিত আসছে...