© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বাধীনতা পুরস্কার নেবেন না বদরুদ্দীন উমর

শেয়ার করুন:
স্বাধীনতা পুরস্কার নেবেন না বদরুদ্দীন উমর

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৫ পিএম | ০৬ মার্চ, ২০২৫
লেখক, গবেষক এবং রাজনীতিক বদরুদ্দীন উমর স্বাধীনতা পুরস্কার না নেয়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে তিনি একটি বিবৃতির মাধ্যমে এই সিদ্ধান্ত জানান।

বিবৃতিতে তিনি বলেন, ১৯৭৩ সাল থেকে তাকে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা থেকে পুরস্কৃত করা হয়েছে, তবে তিনি কখনোই সেগুলি গ্রহণ করেননি।

তিনি আরো বলেন, "বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে, এজন্য তাদের ধন্যবাদ জানাই। কিন্তু এই পুরস্কারও আমার পক্ষে গ্রহণ করা সম্ভব নয়।"

উল্লেখ্য, স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার এবং এটি ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯৭৭ সাল থেকে প্রতিবছর প্রদান করা হয়ে থাকে।

মন্তব্য করুন