© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিরিয়ায় আসাদপন্থি ১৬২ বিদ্রোহীর ‘মৃত্যুদণ্ড কার্যকর

শেয়ার করুন:
সিরিয়ায় আসাদপন্থি ১৬২ বিদ্রোহীর ‘মৃত্যুদণ্ড কার্যকর

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৬ এএম | ০৮ মার্চ, ২০২৫
ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সমর্থক আলাউইত বিদ্রোহীদের আত্মসমর্পণের জন্য আহ্বান জানিয়েছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, আত্মসমর্পণ না করলে তাদের কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে। গত শুক্রবার (৭ মার্চ) সিরীয় মানবাধিকার সংগঠন সিরিয়ান ওয়ার মনিটর জানিয়েছে যে, আসাদপন্থি কমপক্ষে ১৬২ জনকে হত্যা অথবা ‘মৃত্যুদণ্ড’ কার্যকর করেছে। এর একদিন আগে, আসাদপন্থি বিদ্রোহীরা সিরিয়ার নতুন সরকারের নিরাপত্তাবাহিনীর ওপর আকস্মিক হামলা চালায়, যার ফলে অনেক হতাহত হয়। এরপর, সিরীয় বাহিনী আলাউইত সম্প্রদায়ের বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে এবং তাদেরকে ধরে ধরে হত্যা অথবা মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে।

বিদ্রোহীদের হুমকি দিয়ে প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেন, “আপনারা সব সিরীয়র ওপর হামলা চালিয়েছেন এবং ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সময় এসেছে। আর আপনারা এটি প্রতিরোধ করতে পারবেন না। অস্ত্র ফেলে দিন এবং আত্মসমর্পণ করুন, খুব বেশি দেরি হওয়ার আগে।”

বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় অঞ্চলে হঠাৎ করে শুরু হওয়া বিদ্রোহী ও সরকারি বাহিনীর লড়াইয়ে ২৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এরআগেও সেখানে প্রাণঘাতি সংঘাতের ঘটনা ঘটেছিল।

মন্তব্য করুন