© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এক মানুষের দুই দেশের ভোটার তালিকায় নাম, অভিযোগ বিজেপি নেতার

শেয়ার করুন:
এক মানুষের দুই দেশের ভোটার তালিকায় নাম, অভিযোগ বিজেপি নেতার

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৮ এএম | ০৮ মার্চ, ২০২৫
বাংলাদেশ ও ভারতে দুই দেশের ভোটার তালিকাতেই এক তৃণমূল কর্মীর নাম রয়েছে বলে দাবি করছে বিজেপি। নথিসহ ভূতুড়ে এই ভোটারের নাম তুলে ধরল দলটি।
ঘটনাটি ভারতের উত্তর ২৪ পরগনার বাগদা এলাকার।
তৃণমূলকর্মীর নাম সহিদুল বিশ্বাস। তার দুটি নথি দেখিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূলকর্মী সহিদুল যশোরের চৌগাছার বাসিন্দা। বাংলাদেশের নাগরিক হয়েও ভারতের ভোটারকার্ড পেয়েছেন তিনি।

তবে বিজেপির নেতার এ অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তৃণমূলকর্মী সহিদুল বিশ্বাস। তিনি জানান, জন্মসূত্রে তিনি, তার বাবা ও দাদা ভারতের নাগরিক। প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিবাদের কারণে তার নামে এই মিথ্যাচার করা হচ্ছে। ভুয়া নথি দেখিয়ে মিথ্যা অভিযোগ করছে বিজেপি।

আরএ/এসএন

মন্তব্য করুন