© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গ্রেফতার এড়াতে ঘরবাড়ি ছাড়ছেন ৪০ লাখ প্রবাসী!

শেয়ার করুন:
গ্রেফতার এড়াতে ঘরবাড়ি ছাড়ছেন ৪০ লাখ প্রবাসী!

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৩ পিএম | ০৮ মার্চ, ২০২৫
যুক্তরাষ্ট্রে গ্রেফতার আতঙ্কে দিন কাটছে লক্ষাধিক প্রবাসীর। কংগ্রেস অতিরিক্ত বরাদ্দের বিল অনুমোদন করার পর থেকে অবৈধ অভিবাসীদের গ্রেফতার ও বহিষ্কারের প্রক্রিয়া আরও জোরদার হয়েছে। এদের মধ্যে রয়েছেন এমন হাজার হাজার শিক্ষার্থ যারা যুক্তরাষ্ট্রে এসেও লেখাপড়া চালিয়ে যাওয়ার সুযোগ পাননি। তাদের ভিসাও বাতিল হয়ে গেছে। ইমিগ্রেশন স্ট্যাটাস ধরে রাখতে এদের বেশিরভাগই রাজনৈতিক আশ্রয় কিংবা ইউএস সিটিজেনকে বিয়ে করার চেষ্টা করেছেন।

সাম্প্রতিক সময়ের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের আদালত থেকে যেসব অবৈধ অভিবাসী বহিষ্কারের আদেশ পেয়েছেন, তাদের সংখ্যা এক কোটি ৪০ লাখেরও বেশি। যদিও ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেন, শুধু গুরুতর অপরাধীদেরই গ্রেফতার করা হবে। তবে বাস্তবে এই অভিযান সবার ওপরেই পরিচালিত হচ্ছে। এমনকি গ্রীনকার্ডধারী কিছু মানুষও গ্রেফতার হয়েছেন।

এমন সিদ্ধান্তের ফলে নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, নিউজার্সি, মিশিগান, ইলিনয়, আলাবামা, পেনসিলভেনিয়া, টেক্সাস, ম্যাসাচুসেটস, ফ্লোরিডা, জর্জিয়া ও ওয়াশিংটন মেট্র এলাকাসহ বিভিন্ন স্থানে লক্ষাধিক প্রবাসী আতঙ্কে রয়েছে। কারণ, তাদের বিরুদ্ধে বহু বছর আগে থেকেই যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এখনও তারা স্থায়ীভাবে বসবাসের অনুমতি পায়নি।

১৫ বছরেরও বেশি সময় আগে যেসব মানুষ অবৈধ অভিবাসী হিসেবে তালিকাভুক্ত এসব মানুষ বর্তমানে অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছেন। বেশিরভাগই রেস্টুরেন্ট, মুদির দোকান, নিউজ স্ট্যান্ড, নির্মাণ শ্রমিক অথবা ডেলিভারিম্যানের কাজ করতেন। ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই তাদের অনেকেই বাসা পাল্টেছেন এবং কর্মস্থল ছেড়েছেন, কারণ তারা আইসের গ্রেফতার-অভিযান এড়িয়ে যেতে চান।

এছাড়া, অনেক প্রবাসী ব্যবসা-বাণিজ্যও ছেড়ে দিয়েছেন। ফাস্টফুড ও রেস্টুরেন্ট কর্মচারীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। গত মাস থেকেই এসব রেস্টুরেন্ট ও কমিউনিটি ভিত্তিক দোকানে কর্মী সংকট দেখা দিয়েছ।। এদিকে, ২১ জানুয়ারিতে শুরু হওয়া এই অভিযানের পর কয়েকশো প্রবাসী স্বেচ্ছায় বাংলাদেশে ফিরে গেছেন এই আতঙ্কের কারণে।

গ্রেফতার অভিযানকে আরো জোরদার করতে গত মাসে কংগ্রেস ৮৫ বিলিয়ন ডলারের একটি বিল পাশ করেছে, যার সিংহভাগ ব্যয় করা হবে ইমিগ্রেশন গ্রেফতার অভিযান চালানোর জন্য। তবে, এই অর্থও পর্যাপ্ত নয়, কারণ গ্রেফতারকৃতদের দেশে ফেরাতে বিমান ভাড়া ও অন্যান্য খরচ সরকারকেই বহন করতে হচ্ছ।

এফ পি/এস এন 

মন্তব্য করুন