রূপগঞ্জে ২টি বিদেশী পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ আটক ২
ছবি : সংগৃহীত
০৯:১১ পিএম | ০৮ মার্চ, ২০২৫
রূপগঞ্জে অস্ত্র কেনাবেচার সময় দুই যুবককে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি আটককৃতরা ‘সন্ত্রাসী’। শনিবার (৮ মার্চ) বিকালে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ম্যাগাজিনসহ ২টি বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী।আটককৃত হলেন উপজেলা মুড়াপাড়া ইউনিয়নের ব্রামনগাঁও এলাকার আনোয়ার হোসেনের ছেলে আমির হামজা (২০) ও একই এলাকার মৃত হজরত আলীর ছেলে মোঃ হামিম (২৪)। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র কেনাবেচার সময় তাদের দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ চলমান রয়েছে। অস্ত্র উদ্ধারের পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসএম