© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে শিশুসহ দুজনের মৃত্যু

শেয়ার করুন:
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে শিশুসহ দুজনের মৃত্যু

ছবি:সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৬ এএম | ০৯ মার্চ, ২০২৫
 নারায়ণঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ আটজনের মধ্যে দু’জন মারা গেছেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

আজ শনিবার বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারির ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন ।

নিহতরা হলেন রিকশাচালক মো. হান্নান (৪০) ও ১৮ মাস বয়সী শিশু সুমাইয়া। এর আগে সোমবার রাতে ঘুমন্ত অবস্থায় সিদ্ধিরগঞ্জের পশ্চিম ধনকুন্ডা এলাকায় ইব্রাহিম খলিলের টিনসেড বাসার দু’টি কক্ষে জমা গ্যাস থেকে বিস্ফোরণের পর আগুনে দুই পরিবারের নারী ও শিশুসহ আটজন দগ্ধ হন। 

মন্তব্য করুন