© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুরান ঢাকায় বোন জামাইয়ের হাতে ব্যবসায়ী নিহত

শেয়ার করুন:
পুরান ঢাকায় বোন জামাইয়ের হাতে ব্যবসায়ী নিহত
Times Mojo Desk
০৯:৪৮ এএম | ০৯ মার্চ, ২০২৫
পুরান ঢাকার ইসলামপুরে সালিস বৈঠকে বোন জামাইয়ের হাতে সেলিম রাজা (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত (৯ মার্চ) সোয়া ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেন ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

নিহত সেলিম বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নুরুল হক মুন্সির ছেলে। বর্তমানে পুরান ঢাকা ইসলামপুরের আশেক লেনে পরিবার নিয়ে থাকতেন তিনি।

নিহতের বড় ভাই মো. রফিকুল ইসলাম বলেন, সেলিম কাপড়ের ব্যাবসা করতো। টাকা-পয়সা লেনদেন নিয়ে ছোট বোন জামাই সুমনের সঙ্গে বেশ কিছুদিন যাবত মনোমালিন্য চলছিল সেলিমের।

 এ বিষয় নিয়ে পারিবারিকভাবে ইসলামপুরে সেলিমের অফিসে বসা হয় সমঝোতার জন্য।
সেখানে আলোচনা চলাকালীন তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। সে সময় বোন জামাই সুমন ওই অফিসে থাকা কেঁচি নিয়ে সেলিমকে আঘাত করে আহত করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, নিজেদের মধ্যে কথা-কাটাকাটির কারণে এটি হয়ে গেছে। তাই এ বিষয়ে আমরা কোনো অভিযোগ করতে চাচ্ছি না। ছয় ভাই তিন বোনের মধ্যে সে ও বোন ডালিম ছিল জমজ।
তারা দুজনেই ছোট। 

আরএ/এসএন

মন্তব্য করুন