© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ওমরাহ পালনে নতুন রেকর্ড মক্কায়, বিপুল ভিড় নিয়ন্ত্রণে এআই

শেয়ার করুন:
ওমরাহ পালনে নতুন রেকর্ড মক্কায়, বিপুল ভিড় নিয়ন্ত্রণে এআই

ছবি : সংগৃহীত

তাহমিনা তাশরিফ
০১:৪১ পিএম | ০৯ মার্চ, ২০২৫
এক দিনে সর্বোচ্চ সংখ্যক ওমরাহ পালনের রেকর্ড হলো মক্কায়। গতানুগতিকভাবেই রমজানে অধিক পুণ্য লাভের আশায় ওমরাহ পালনকারীদের ঢল নামে মক্কানগরীতে। গেল ৬ মার্চ এক দিনেই প্রায় ৫ লাখ মুসল্লি ওমরাহ পালন করেছেন।

২০২২ সাল থেকে রমজানে ওমরাহ পালনকারীর সংখ্যা ৫৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে বার্ষিক ১ কোটি ৩৫ লাখ ওমরাহ পালনকারীর রেকর্ড করে সৌদি আরব। এবার এক দিনেই সর্বোচ্চ ওমরাহ পালনের এই নতুন রেকর্ড সৃষ্টি করল মসজিদুল হারাম। কর্তৃপক্ষ বলছে, সৌদি আরবের পবিত্র স্থানগুলোর অবকাঠামো উন্নয়নে ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের ধারাবাহিক বিনিয়োগের ফলেই রেকর্ড সংখ্যক মানুষ ওমরাহ করতে পারছেন।

মসজিদুল হারামের ভেতরে বিপুল মুসল্লিদের নিরাপত্তা এবং ঝামেলাহীন চলাচল নিশ্চিত করতে নানা উন্নত প্রযুক্তির সহায়তা নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মসজিদুল হারামের প্রধান প্রবেশপথে স্মার্ট সেন্সর এবং উন্নত ক্যামেরা ব্যবহার করে চালু করা হয়েছে পর্যবেক্ষণব্যবস্থা।

এফ পি/এস এন
এতে করে রিয়েল-টাইমে মুসল্লিদের চলাচলের দিকে খেয়াল রাখা সম্ভব হবে। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ভিড় ব্যবস্থাপনা সহজেই ঠিক করা যাবে। মসজিদের প্রবেশপথে যে স্মার্ট ক্যামেরা বসানো হয়েছে তা প্রবেশকারীর চলাফেরা শনাক্ত করতে পারে। ফলে তাৎক্ষণিক ভিড় পর্যবেক্ষণ এবং সুনির্দিষ্ট ভিড় নিয়ন্ত্রণ করা যায়।

এই দ্বৈত ব্যবস্থায় সেন্সর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ/আই চালিত ক্যামেরা সমন্বয় করা হয়েছে। মসজিদুল হারামের ভেতরের ভিড় পর্যবেক্ষণ এবং চলাচল নিয়ন্ত্রণ আরও উন্নত করার জন্য ধীরে ধীরে ক্যামেরা বাড়ানোরও পরিকল্পনা করা হচ্ছে।

এফ পি/এস এন

মন্তব্য করুন