© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাবেক মেয়র আতিকসহ ১০ আসামিকে তোলা হলো ট্রাইব্যুনালে

শেয়ার করুন:
সাবেক মেয়র আতিকসহ ১০ আসামিকে তোলা হলো ট্রাইব্যুনালে

ছবি:সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৬ পিএম | ০৯ মার্চ, ২০২৫
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গণহত্যার মামলায় গ্রেফতার আতিকুল ইসলামসহ ১০ আসামীকে  হাজির করার হয়েছে।

রোববার (৯ মার্চ) বেলা ১২টা ২০ মিনিটের দিকে তাকে ট্রাইব্যুনালের ভেতরে নিয়ে যাওয়া হয়।

এর আগে বিভিন্ন সময়ে ওই মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ১০ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে আজ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। এ সময় একই অভিযোগে অন্য আসামিদেরও হাজির করা হয়েছে।

আসামিরা হলেন— ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মণ্ডল, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি বশির উদ্দিন, মহানগর উত্তরের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল, ওসি মশিকুর রহমান, কনস্টেবল হোসেন আলী, এসি জাবেদ ইকবাল এবং ওমর আলী।

আরএ/এসএন

মন্তব্য করুন