© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

শেয়ার করুন:
আনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ছবি:সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৪ পিএম | ০৯ মার্চ, ২০২৫
আনোয়ারা উপজেলায় পুকুরে ডুবে জান্নাতুল মিফতা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৯ মার্চ) সকালে উপজেলার বরুমচড়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত মিফতা ওই এলাকার বাসিন্দা সৈয়দ নূরের মেয়ে।

স্থানীয়রা জানায়, ঘর থেকে বাইরে খেলতে যাওয়া মিফতাকে ঘরের সামনে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে তাকে বাড়ির পাশের পুকুরে পাওয়া যায়। সেখান থেকে মিফতাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী জানান, হাসপাতালে আনার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে।

এসএম/টিএ

মন্তব্য করুন