সুনামগঞ্জে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ইমাম গ্রেফতার
ছবি : সংগৃহীত
১১:৩৬ এএম | ১০ মার্চ, ২০২৫
সুনামগঞ্জের ছাতকে ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ।
রোববার (৯ মার্চ) রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তর পাড়া মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইমাম মাওলানা শফিকুর রহমান সিলেটের গোয়াইন ঘাট এলাকার মৃত আব্দুল বারীর ছেলে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, রমজান উপলক্ষে দারুল কেরাত পড়তে যায় ১৭ বছরের ওই কিশোরী। কিন্তু গত ৬ মার্চ দুপুরে যোহরের নামাজের বিরতির সময় অন্য শিক্ষার্থীরা চলে যাওয়ার সুযোগে মসজিদের ইমাম কিশোরীকে বিশেষ কাজ আছে বলে কক্ষে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে বললে ওই কিশোরীকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় ওই ইমাম।
পরে ৮ মার্চ পুনরায় দ্বিতীয় দফা একই রুমে ওই কিশোরীকে ধর্ষণ করা হয়। ওই কিশোরী বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনকে বিষয়টি বললে রোববার (৯ মার্চ) বিকালে কিশোরীর খালা বাদি হয়ে ছাতক থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই ওই ইমামকে গ্রেফতার করে পুলিশ।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুখলেচুর রহমান আকন্দ বলেন, এক কিশোরীরে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে ওই কিশোরীকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।