© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইউরোপের যেই দেশগুলোর ভিসার আবেদন প্রক্রিয়া সহজ হচ্ছে

শেয়ার করুন:
ইউরোপের যেই দেশগুলোর ভিসার আবেদন প্রক্রিয়া সহজ হচ্ছে

ছবি : সংগৃহীত

করবী শিহাব
০২:৪০ পিএম | ১০ মার্চ, ২০২৫
ঢাকায় শুরু হচ্ছে ইউরোপের নয়টি দেশের ভিসা আবেদন প্রক্রিয়া। ১১ মার্চ থেকে এই নয় দেশের ভিসার জন্য আবেদন করা যাবে ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাস থেকে। তালিকা ভুক্ত এই নয়টি দেশ হলো - বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া এবং সুইডেন।

শেনজেন ওই ভুক্ত দেশগুলোর ভিসা আবেদন সহজ হবে বাংলাদেশিদের জন্য। মোট ৯টি দেশের এই নতুন উদ্যোগ বাংলাদেশের নাগরিকদের ইউরোপ ভ্রমণের পথ সুগম করবে, পাশাপাশি সময় ও খরচ সাশ্রয় করবে।

অনুসন্ধানের জন্য আগ্রহীদের ভিএফএস হেল্প ডেস্কে 09606 777 333 বা 09666 911 382 এই দুটি নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। সর্বজনীন ছুটি ছাড়া রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যোগাযোগের সময় সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

এছাড়াও জানা গেছে পর্তুগাল, রোমানিয়া, বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়া তাদের নিজস্ব ভিসা সেবা অফিস চালু করেছে ঢাকায়। এই সেবা চলতি বছরের থেকে কার্যকর হয়েছে, যা বাংলাদেশি নাগরিকদের জন্য ইউরোপ ভ্রমণ এবং কাজের সুযোগকে আরও সহজ করবে।

এফপি/এস এন 

মন্তব্য করুন