© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারী নির্যাতন রোধে পুলিশের হটলাইন সেবা চালু

শেয়ার করুন:
নারী নির্যাতন রোধে পুলিশের হটলাইন সেবা চালু
Times Mojo Desk
০৪:২৫ পিএম | ১০ মার্চ, ২০২৫
নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন সেবা চালু করেছে। নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভ টিজিং, হেনস্তা, যৌন হয়রানির ঘটনা যেকোনো স্থানে  ঘটলে নিচের হটলাইন নম্বরে অভিযোগ দেওয়া যাবে।

সোমবার (১০ মার্চ) এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে পুলিশের মুখপাত্র এআইজি ইনামুল হক সাগর।

হটলাইন নম্বরগুলো হলো : ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২।
নম্বরগুলো দিনরাত্রি ২৪ ঘণ্টা চালু থাকবে।

এ ছাড়া সাইবার অপরাধের শিকার নারীদের আইনি সেবা ও সুরক্ষা প্রদানে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুক পেজ পূর্বের মতোই চালু রয়েছে।
বাংলাদেশ পুলিশ দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ অঙ্গীকারবদ্ধ।

আরএ/টিএ

মন্তব্য করুন