এবার নানার বিরুদ্ধে তনুশ্রীর নতুন অভিযোগ
ছবি:সংগৃহীত
১২:৩২ পিএম | ১২ মার্চ, ২০২৫
২০১৮ সালে অভিনেত্রী তনুশ্রী দত্ত তাঁর যৌন হেনস্থার অভিযোগে প্রথমে উঠে এসেছিলেন। তবে, এই অভিযোগের পর, দিন কয়েক আগে আন্ধেরির আদালত তনুশ্রীর অভিযোগ নাকচ করে দেয়। বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট এনভি বনশল জানান, অভিযোগের সময়সীমা অতিক্রান্ত হয়ে গেছে, তাই তা খারিজ করা হয়। এর পর থেকেই নাকি নানা পাটেকরের গুন্ডারা তাঁকে ও তাঁর সাক্ষীদের হুমকি দিয়ে চলেছেন, এমনই অভিযোগ জানালেন অভিনেত্রী তনুশ্রী।
অভিনেত্রী বলেন, ‘কিছু দিন আগে আমার মূল সাক্ষী আদালতে তাঁর বয়ান নথিভুক্ত করে। এর পর থেকেই ফোনে কিছু অজানা ব্যক্তি ক্রমাগত হুমকি দিয়ে চলেছে।’ তিনি আরও দাবি করেন, নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে মুম্বাই পুলিশের দায়ের করা ‘বি-সামারি’ রিপোর্টকে আদালত খারিজ করে দিয়েছে। তাঁর দাবি, ২০১৯ সালে পুলিশ এই মামলা বন্ধ করতে চেয়েছে। তনুশ্রীর আরও অভিযোগ, সাক্ষীদের সঙ্গে কথা বলেই ওই বি-সামারি রিপোর্ট তৈরি করে পুলিশ।
তনুশ্রী বলেন, ‘আদালত জানিয়েছে, পুলিশের ওই রিপোর্ট গৃহীত হবে না। তাই আমরা এই মামলা জিতেছি। খুব শীঘ্রই মুম্বাই পুলিশ চার্জশিট গঠন করবে।’
তনুশ্রী দত্ত অভিযোগ করেন, ‘হর্ন ওকে’ নামক এক সিনেমার শুটিং চলাকালীন তাঁকে যৌন হেনস্থা করেন নানা পাটেকর। যদিও তনুশ্রী জানিয়েছেন তিনি হার মানবেন না। আগামী দিনে কী পদক্ষেপ করেন এখন সেটাই দেখার।
এসএম/এসএন