© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে চিকিৎসকদের পদযাত্রা, পুলিশের বাধা

শেয়ার করুন:
স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে চিকিৎসকদের পদযাত্রা, পুলিশের বাধা

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০১ পিএম | ১২ মার্চ, ২০২৫
চিকিৎসকদের পাঁচ দফা দাবির মধ্যে একটি দাবি পূরণ হলেও বাকি চারটি দাবি আদায়ে তারা স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা শুরু করেছেন। তবে দোয়েল চত্বরে পৌঁছাতেই পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু আন্দোলনকারী চিকিৎসকরা পুলিশের বাধা উপেক্ষা করেই সামনে এগিয়ে যান।

বুধবার (১২ মার্চ) দুপুর ১টা ২০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু হয়।

আন্দোলনকারীদের মধ্যে অন্যতম ডা. সাইদুল ইসলাম বলেন, "আমরা যৌক্তিক দাবিতে আন্দোলন করছি, অথচ আমাদের বাধা দেওয়া হচ্ছে। যদি চিকিৎসকদের সঙ্গে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তাহলে এর দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা পিছু হটবো না।"


মন্তব্য করুন