© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেঘনায় মা-মেয়ের লাশ, জামাইসহ ৩ জনের নামে হত্যা মামলা

শেয়ার করুন:
মেঘনায় মা-মেয়ের লাশ, জামাইসহ ৩ জনের নামে হত্যা মামলা

ছবিঃ সংগৃহীত

Times Mojo Desk
০২:০৬ পিএম | ১২ মার্চ, ২০২৫
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের মসুরগাঁও এলাকায় মেঘনা নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয়ের নারী ও শিশুর মরদেহের পরিচয় মিলেছে। নিহতরা হলেন বরিশালের হিজলা থানার বাসিন্দা তানিয়া আক্তার (৩০) ও তার চার বছর বয়সী মেয়ে রাবেয়া।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে গোসাইরহাট থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও সংবাদ ছড়িয়ে পড়লে নিহতদের পরিবারের সদস্যরা এসে তাদের শনাক্ত করেন।

গোসাইরহাট থানার পুলিশ জানিয়েছে, মেঘনা নদী শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ওপর দিয়ে প্রবাহিত হয়। এ নদীপথ দিয়ে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন পণ্যবাহী ও যাত্রীবাহী নৌযান ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও চাঁদপুরে চলাচল করে। তবে নিহত মা-মেয়ে কীভাবে নদীতে ডুবে যান, তা এখনো স্পষ্ট নয়। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

মন্তব্য করুন