© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাওনা টাকা নিয়ে বিরোধ, দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৪

শেয়ার করুন:
পাওনা টাকা নিয়ে বিরোধ, দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৪

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১০ পিএম | ১২ মার্চ, ২০২৫
ঝিনাইদহের শৈলকুপায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। বুধবার (১২ মার্চ) সকালে উপজেলার বাড়ইপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গ্রামের মন্টু মোল্লা লিখন হোসেনের কাছে ১ হাজার টাকা পেতেন। মঙ্গলবার রাতে টাকা চাওয়া নিয়ে তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এর জের ধরে বুধবার সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে, যেখানে অন্তত ১৪ জন আহত হন।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে স্বপন বিশ্বাস নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শৈলকুপা থানার ওসি মাসুম খান জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


মন্তব্য করুন