© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা

শেয়ার করুন:
বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা
central-desk
০২:১৭ পিএম | ২৮ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া–৬ আসনে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।

বুধবার দুপুরে বগুড়ার রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদের কাছে এ মনোনয়নপত্র জমা দেন চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবুর রহমান।

দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেয়ার অনিশ্চয়তা থাকায় এ আসনে দু’জন বিকল্প প্রার্থীও মনোনয়নপত্র জমা দিয়েছেন। খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেয়ার পর বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন এ কে এম মাহবুবুর রহমান ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশাহ।

এসময় জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন