© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হকার উচ্ছেদে গুলিস্তানে অভিযান, ১১ জনের দণ্ড

শেয়ার করুন:
হকার উচ্ছেদে গুলিস্তানে অভিযান, ১১ জনের দণ্ড

ছবি:সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৭ পিএম | ১২ মার্চ, ২০২৫
রাজধানীর গুলিস্তানে ফুটপাত হকার ও ভাসমান দোকান উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-মতিঝিল বিভাগ।

গতকাল (১১ মার্চ) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস. এম. এম মহিদুর রহমানের উপস্থিতিতে এ বিশেষ অভিযান হয়েছে।

এ সময় ১১ হকারকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে। বিষয়টি ডিএমপির ফেসবুক পেজে পোস্ট করে জানানো হয়েছে।
ওই পোস্টে বলা হয়েছে, অবৈধভাবে গড়ে তোলা ভাসমান দোকান ও হকারদের কারণে যানবাহন ও পথচারীদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছিল। এ বিশেষ অভিযান পরিচালনার কারণে পথচারীরা স্বচ্ছন্দে চলাচল করতে পারবে ও যানজট অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

অভিযানে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মতিঝিল বিভাগ) মো. খালিদ বোরহান, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মতিঝিল জোন) মো. শইমী ইমতিয়াজ ও সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-মতিঝিল) উপস্থিত ছিলেন।

আরএ/টিএ

মন্তব্য করুন