© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারায়ণগঞ্জে জরুরি দরকারে ডেকে যুবককে বলাৎকার

শেয়ার করুন:
নারায়ণগঞ্জে জরুরি দরকারে ডেকে যুবককে বলাৎকার

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৬ পিএম | ১২ মার্চ, ২০২৫
নারায়ণগঞ্জের বন্দরে সড়ক থেকে ডেকে নিয়ে এক যুবককে (২০) বলাৎকারের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) রাতে ভুক্তভোগী যুবকের মা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন।

এর আগে, গত শনিবার (৮ মার্চ) রাতে বন্দরের শাহি মসজিদ পল্লী বিদ্যুৎ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সাঈদ ওই এলাকার মঞ্জুর মহাজনের ছেলে।

মামলার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই যুবক সহজ-সরল প্রকৃতির। গত শনিবার রাতে ওই যুবক বাড়ির সামনের সড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় প্রতিবেশী সাঈদ তাকে জরুরি কথা আছে বলে তার নিজ বাসায় ডেকে নিয়ে বলাৎকার করে এবং এই বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয় ভুক্তভোগী ওই যুবককে। তবে ভুক্তভোগী যুবক মঙ্গলবার বিকেলে তার পরিবারকে জানালে বন্দর থানায় মামলা করা হয়।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এফপি/ টিএ 

মন্তব্য করুন