দেশের মানুষের জীবনমান রক্ষার জন্য দ্রুত নির্বাচন দেয়া জরুরি: দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের পরিস্থিতি অত্যন্ত অস্বাভাবিক হয়ে উঠেছে। দ্রব্যমূল্য বাড়ছেই এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতির দিকে যাচ্ছে। তিনি বলেন, দেশের স্বাভাবিক অবস্থায় ফিরতে হলে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করে একটি নির্বাচিত সরকারের হাতে শাসন ব্যবস্থা হস্তান্তর করা প্রয়োজন।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে সময় নষ্ট করা ঠিক নয়, দেশের মানুষের জীবনমান রক্ষার জন্য দ্রুত নির্বাচন আয়োজন করা উচিত।

দুলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া তাদের শাসন আমলে ধর্ষণের বিষয়ে দেশে কঠিন আইন প্রণয়ন করেন। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে ধর্ষকদের বিরুদ্ধে আরও কঠোর আইন ও তা বাস্তবায়নের ব্যবস্থা করবে। দ্রুততম সময়ের মধ্যে ধর্ষণ মামলার রায় প্রদানের কার্যকরি ব্যবস্থা করা হবে।

বুধবার বিকালে নাটোর সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি শাহীন আলম শাহীনের স্মরণসভা উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু আরও বলেন, নির্বাচন নিয়ে দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর থেকে পার্শ্ববর্তী দেশ ভারতের মাথা নষ্ট হয়ে গেছে। যে কোনভাবেই হোক তারা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করতে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা যে কোন মূল্যে দেশে কোন অরাজকতা সৃষ্টি করে এ সরকারকে ব্যর্থ প্রমাণ করে পতিত আওয়ামী ফ্যাসীবাদী সরকারের লোকজনকে দেশে ফিরিয়ে আনতে ও জাতীয় নির্বাচনে তাদের সুযোগ-সুবিধা করে দেয়ার অপচেষ্টা অব্যাহত রয়েছে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের উচিত দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা।

সদর উপজেলার চৌরি পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন যুবদল আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন যুবদল সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জিল্লুর রহমান খান চৌধুরী ওরফে বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, সদর থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।


এমআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
এমবাপের সমালোচনায় বার্সা প্রেসিডেন্ট লাপোর্তা Jan 13, 2026
img
১৩ জানুয়ারি: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা Jan 13, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে রুপা Jan 13, 2026
img
বার্সেলোনার জার্সিতে আরও শিরোপা জিততে চান র‍াশফোর্ড Jan 13, 2026
img
ভিনিসিয়ুসের কাছে ক্ষমা চেয়েছেন সিমিওনে Jan 13, 2026
img
আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৪ Jan 13, 2026
img
কেরানীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার Jan 13, 2026
img
গণভোটে জনসচেতনতা বাড়াতে সিএসআর তহবিল ব্যবহারের পরামর্শ গভর্নরের Jan 13, 2026
img
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের Jan 13, 2026
img
নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার Jan 13, 2026
img
এবার যুদ্ধবিমান কিনতে পাকিস্তানের সঙ্গে আলোচনা করছে ইন্দোনেশিয়া Jan 13, 2026
img
অন্যায়-নির্যাতন সহ্য করেও আপনাদের ছেড়ে যাননি মির্জা ফখরুল Jan 13, 2026
img
হযরত শাহজালাল বিমানবন্দরে স্বেচ্ছাসেবক লীগ নেতা পাভেল গ্রেপ্তার Jan 13, 2026
img
ন্যায়ের গল্পে নিয়ে ফিরছে ‘মারদানি থ্রি’ Jan 13, 2026
ইরানের আলোচনা প্রস্তাবের মধ্যেই হামলার হুমকি ট্রাম্পের Jan 13, 2026
বিক্ষোভকে পরিকল্পিতভাবে সহিংস করা হয়েছে: আরাগচি Jan 13, 2026
img
'হরি হারা ভীরা মাল্লু' ও 'দ্য রাজা সাহাব' এর ব্যর্থতায় হতাশ নিধি আগারওয়াল Jan 13, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Jan 13, 2026
আমি ৪ বার মন্ত্রী ছিলাম, মেয়রও হয়েছি—মোটামুটি অভিজ্ঞতা নিয়েছি Jan 13, 2026
img
নির্ধারিত সময়ের আগেই আসছে রানি মুখার্জির ‘মারদানি থ্রি’ Jan 13, 2026