পান্তের হাত থেকে ব্যাট উড়ে যায় কেন ?

ব্যাট করার সময় ঋষভ পান্তের হাত থেকে অনেক সময়ই ব্যাট ছিটকে যায়। আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কয়েকবার এমন ঘটনা ঘটেছে। তিনি ব্যাট করার সময় তাই সতর্ক থাকতে হয় প্রতিপক্ষ দলের ফিল্ডারদেরও! কেন এমন হয় বার বার? এবার নিজেই কারণ জানিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

মূলত আগ্রাসী মেজাজে ব্যাট করার জন্যই অনেক সময় হাত থেকে ব্যাট ছিটকে যায় পান্তের। চ্যাম্পিয়ন্স ট্রফির পর এক সাক্ষাৎকারে পান্ত বলেছেন, 'আমার ক্ষেত্রে এমন অনেক বারই হয়েছে। মনে হয় নীচের হাতে (বাঁ হাত) ব্যাটের হাতল আলতো করে ধরি। আমি মূলত নীচের হাতটাকে সহায়ক হিসাবে ব্যবহার করার চেষ্টা করি।'

'অনেক সময় নীচের হাতটা একটু বেশি সক্রিয় হয়ে ওঠে ব্যাট করার সময়। তাই উপরের হাত (ডান হাত) দিয়ে ব্যাটের হাতল তুলনায় শক্ত ভাবে ধরি। আগ্রাসী ব্যাটিং করতে গেলেই সাধারণত এই সমস্যা হয়। খাটো লেংথের বল খেলতে কিছুটা সমস্যা হয় পান্তের।

তিনি বলেন, 'বলের লেংথ খাটো হলে বা লাইন বাইরের দিকে থাকলে মারতে সমস্যা হয়। বিশেষ করে এগিয়ে খেলতে গেলে। শটটা হয়তো ৩০ বা ৪০ শতাংশ ঠিক হয়। তবে সবটাই নির্ভর করে ম্যাচের পরিস্থিতির উপর। কতটা ঝুঁকি নেওয়া প্রয়োজন, তা বিবেচনা করে আগ্রাসী হই।'

তবে এটা কখনোই ইচ্ছাকৃত ভাবে করেন না পান্ত। তিনি বলেন, 'হয়তো মনে হয় আমি ব্যাট ছুড়ে দিচ্ছি। ইচ্ছাকৃত করি না। সংশ্লিষ্ট বলটা থেকে যত সম্ভব বেশি রান করার লক্ষ্য থাকে। বেশির ভাগ ক্ষেত্রে মাঠের বাইরে বল পাঠানোর চেষ্টা করি। আগ্রাসী ভাবে সেটা করতে গিয়েই হাত থেকে ব্যাট পিছলে যায়। অনেক বার আমার মাথাতেও ব্যাট লেগেছে। চার বা ছয় মারাই একমাত্র লক্ষ্য থাকে। ব্যাট হাতে থাকল কি না, তা নিয়ে তখন ভাবি
না।'

এমআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
গণতন্ত্র ও অস্তিত্ব রক্ষায় ভোটাধিকার প্রয়োগ করুন : জোনায়েদ সাকি Feb 05, 2026
img

পঞ্চগড়ে বিজিবি মহাপরিচালক

অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত বিজিবি Feb 05, 2026
img
১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত Feb 05, 2026
img
পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তার বদলি Feb 05, 2026
img
ভোলায় বিএনপির বিরুদ্ধে জামায়াতের নারী কর্মীদের হেনস্থার অভিযোগ Feb 05, 2026
img
মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেশ বদলাতে চায় : গোলাম পরওয়ার Feb 05, 2026
img
ইসি কর্মকর্তাদের বিরুদ্ধেই অর্ধেক অভিযোগ, জরিমানা আদায় ২৪ লাখ Feb 05, 2026
img
নির্বাচন হয়ে যাবে, সন্দেহের কারণ নেই : তৌহিদ হোসেন Feb 05, 2026
img
এনবিআরের কাস্টমস বিভাগে ৮২৪ পদে বড় ধরনের রদবদল Feb 05, 2026
img
শনিবার উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 05, 2026
img
জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 05, 2026
img
১৪৪ রানের লক্ষ্য পেল ধূমকেতু একাদশ Feb 05, 2026
img
চট্টগ্রাম বন্দরে নজিরবিহীন অচলাবস্থা, বন্ধ আমদানি-রপ্তানি Feb 05, 2026
img
যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে তুরস্ক : এরদোয়ান Feb 05, 2026
img
আইয়ুব বাচ্চুর মরণোত্তর একুশে পদক প্রাপ্তিতে আবেগী বার্তা স্ত্রীর Feb 05, 2026
img
নির্বাচনে ৩৭ হাজার বিজিবি মোতায়েন থাকবে : বিজিবির মহাপরিচালক Feb 05, 2026
img
সাদিক কায়েমের বক্তব্যের সময় মঞ্চে উঠে তরুণী, নারী পুলিশ সদস্যকে লক্ষ্য করে ঘুষি Feb 05, 2026
img
ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার মসৃণ করবে : পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে শাহবাগে পাঁচ ছাত্র সংসদের গণজমায়েত Feb 05, 2026
img

নাটোরে জামায়াতের আমির

বঞ্চিত এলাকায় আগে উন্নয়ন কর্মকাণ্ড চলে যাবে Feb 05, 2026